লেখক: সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

মসজিদের তার চুরির অভিযোগে সংঘর্ষ, আহত নারীসহ ৫

মসজিদের তার চুরির অভিযোগে সংঘর্ষ, আহত নারীসহ ৫

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রামের পোস্ট অফিস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা […]
Read more
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৪

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৪

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। নিহতদের মধ্যে মা-মেয়ে ও এক বছর বয়সী শিশুও রয়েছে। দুর্ঘটনায় দগ্ধ আরেক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুন্নাহার বেগম […]
Read more
বাউলশিল্পী শাহ আলম সরকারের ওপর হামলার প্রতিবাদ

বাউলশিল্পী শাহ আলম সরকারের ওপর হামলার প্রতিবাদ

‘বুকটা ফাইট্টা যায়’, ‘মায়ের কান্দন যাবতজীবন’, ‘আকাশটা কাঁপছিল ক্যান’, ‘খরকুটার এক বাসা বাঁধলাম’ কিংবা ‘খায়রুন লো তোর লম্বা মাথার চুল’—জনপ্রিয় এসব গানের স্রষ্টা বাউলশিল্পী শাহ আলম সরকার। গীতিকার ও সুরকার হিসেবে পরিচিতির পাশাপাশি ‘মনিরের ফাঁসি’ শিরোনামের আলোচিত জারি গানটির রচয়িতা ও কণ্ঠশিল্পীও তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য গান সৃষ্টি এবং শিল্পী তৈরির মধ্য দিয়ে দেশের লোকসংগীতে […]
Read more
খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে ভোরের আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে ভোরের আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। […]
Read more
সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জন সিলেটে গ্রেপ্তার

সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জন সিলেটে গ্রেপ্তার

কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমানসহ চারজনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন বদির সহযোগী আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মহানগর […]
Read more
ঢাকায় শীতের হালকা পরশ, সকালে তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

ঢাকায় শীতের হালকা পরশ, সকালে তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের আমেজ বাড়তে শুরু করেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ও সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে […]
Read more
অস্ট্রেলিয়ায় পরিচর্যাকর্মীর বড় সংকট, সুযোগ বাংলাদেশিদেরও

অস্ট্রেলিয়ায় পরিচর্যাকর্মীর বড় সংকট, সুযোগ বাংলাদেশিদেরও

অস্ট্রেলিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রবীণদের দেখভাল ও দৈনন্দিন সেবার জন্য পরিচর্যাকর্মীর চাহিদা। দেশটির বয়স্কদের পরিচর্যা খাতে আগামী কয়েক বছরে বড় ধরনের কর্মী সংকট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ খাতে প্রায় ১ লাখ ১০ হাজার অতিরিক্ত কর্মীর প্রয়োজন হতে পারে। […]
Read more
বাড়ির পাশে মিলল গার্মেন্টসকর্মী চম্পার মরদেহ

বাড়ির পাশে মিলল গার্মেন্টসকর্মী চম্পার মরদেহ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাড়ির পাশ থেকে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বাড়িতে না ফেরার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। গলায় ফাঁসের দাগ থাকায় তাঁর মৃত্যুর ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহত […]
Read more
কাঁঠালবাগানের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে তিন

কাঁঠালবাগানের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে তিন

রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সানজিদা (২০) নামে ওই তরুণীর মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সানজিদার মৃত্যু হয় সকাল ৭টা ১৫ মিনিটে। আগুনে তার শরীরের […]
Read more
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন […]
Read more
1 … 8 9 10 11 12 … 338

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।