পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনে উদ্ধার অভিযান অব্যাহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ বাসডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে টানা তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত ডুবুরি দল নিরবচ্ছিন্নভাবে পদ্মা নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট ও আশপাশের বিস্তীর্ণ নদী এলাকায় অভিযান জোরদার করা হয়। […]
Read more

