ক্যাটাগরি আন্তর্জাতিক

1739006783 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হার কেজরিওয়ালের

বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হার কেজরিওয়ালের

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  কেজরি’ওয়াল যে নয়াদিল্লি বিধানসভাকে কেন্দ্র থেকে উত্থান হয়েছিল, সেই আসনেই হেরে গেলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৪,০৪৯ ভোটে পরাজিত হলেন। ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হলেন না। ভারতের রাজধানী দিল্লিতে ভোট গণনা চলছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র […]
Read more
1738986632 মুক্তি পাচ্ছে ৩ ইসরায়েলি ও ১৮৩ ফিলিস্তিনি

মুক্তি পাচ্ছে ৩ ইসরায়েলি ও ১৮৩ ফিলিস্তিনি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আবার হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় শুরু হচ্ছে। জানা গেছে, এবার (শনিবার (৮ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে ছাড়া হচ্ছে। এর আগেও কয়েকবার ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দিবিনিময় হয়েছে। এ নিয়ে চতুর্থবার বন্দিবিনমিয় হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি […]
Read more
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে আজ বিকেল ৫টায় বিদেশ দপ্তরের […]
Read more
বলিউড অভিনতা সোনু সুদ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  ১০ লাখ রুপি জালিয়াতির ঘটনায় বলিউড অভিনতা সোনু সুদের বিরুদ্ধে ভারতের লুধিয়ানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর্থিক প্রতারণার অভিযোগ এনে লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না জালিয়াতির মামলাটি করেছেন। জানা গেছে, মূল অভিযোগ সরাসরি সোনুর বিরুদ্ধে নয়। তার অভিযোগ, মোহিত শুক্ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি ওই আইনজীবীকে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে […]
Read more
ভারতের খ্যাতনামা শিল্পপতি ও জনহিতৈষী রতন টাটা। ছবি: সংগৃহীত

রতন টাটার উইলে ৫০০ কোটি রুপি পেতে যাওয়া কে এই মোহিনী দত্ত?

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গেল বছরের ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন করেন ভারতের খ্যাতনামা শিল্পপতি ও জনহিতৈষী রতন টাটা। মৃত্যুর আগে এই ধনকুবের ১৫ হাজার কোটি টাকা ছিল বলে জানা গেছে। যার অধিকাংশই বিভিন্নজনকে দান করে দিয়েছেন। সম্প্রতি তার উইল সবার সামনে প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাদেরই একজন মোহিনী […]
Read more
অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো গর্ভবতী নারীকে!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গর্ভবতী এক নারীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের তামিলনাডুতে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে। রেবতী (৩৬) নামের ওই নারী কোয়েম্বাটোর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে করে তিরুপুর থেকে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে যাচ্ছিলেন। এসময় […]
Read more
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় কমপক্ষে ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

লিবিয়ায় ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় কমপক্ষে ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব ও পশ্চিমে দুটি স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে দেশটির নিরাপত্তা অধিদপ্তর এবং লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। লিবিয়ার আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম […]
Read more
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

‘সৌদি আরবে অনেক ভূমি খালি পড়ে আছে, তারা সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইসরায়েলকে বিপদে ফেলবে এমন কোনো চুক্তি করবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ছাড়া সৌদি আরব নিজেদের জায়গায় ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার কথাও তিনি বলেন।  বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) চ্যানেল ফোরটিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঔদ্ধত্যের […]
Read more
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা।

ভ্যালেন্টাইনে প্রেমিকাকে উপহার দিতে প্রেমিকের ছাগল চুরি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমিকাকে উপহার কিনে দিতে ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে এক যুবক। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বাদামাইল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। তিনি বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে আমাদের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ছুটে আসে ওই ছেলের প্রেমিকা।’ জানা গেছে, পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হিলি থানা এলাকার এক যুবতীর সঙ্গে বিহারের বাসিন্দা এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই বিহারের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে বিহারের ওই বাড়িতে যায় যুবতী। বিহারের যাওয়ার পর যুবতী বুঝতে পারে স্বামী বেকার। পরে ওই যুবতী তার বাপের বাড়িতে ফিরে আসে। তবে দুই জনের সম্পর্ক মেনে নেয়নি ওই যুবতীর পরিবার। ফিরে আসলেও তাদের সম্পর্ক ছিল। প্রতিদিন তাঁরা লুকিয়ে ফোনে কথা বলত। ওই যুবতী তার প্রেমিকের কাছে সরস্বতী পুজোয় সঙ্গ দেবার আবদার করে বসে। প্রেমিকার আবদার মেটাতে বিহার থেকে ওই যুবক হিলি থানায় এলাকায় এসে পৌঁছায়। প্রেমিকাকে উপহার কিনে দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে সরস্বতী পুজোয় বিভিন্ন এলাকায় ঘুরেও বেরিয়েছে তারা। এদিকেই ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হতে চলেছে। ভ্যালেন্টাইনস ডের দিনও বিশেষ উপহার দেবার প্রতিশ্রুতি প্রেমিকাকে দিয়ে ফেলেছে ওই প্রেমীক। এদিকে বাড়ি থেকে আসার সময় যা টাকা পয়সা সাথে করে এনেছিল, ওই টাকা সরস্বতী পুজার দুদিন ঘুরতে গিয়েই শেষ করে ফেলেছে ওই প্রেমীক। ওই যুবতী বলেন, ‘আমাদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেয়নি বলে, ও আমার বাড়িতে ওঠেনি। ও আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পাগল। ওর কাছে যে পয়সা নেই, অথবা ও যে হোটেলে না থেকে রাস্তায় থাকছিল, তাও আমাকে জানায়নি। বরং ও আমাকে বলেছিল, আমি একটি কাজ পেয়ে গেছি, তাই এখন থেকে আমি হিলিতেই থাকবো। এখানেই ঘর ভাড়া করে থেকে সংসার পাতব। কিন্তু সে ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রি তা আমাকে জানাইনি একদম। আমাকে জানাতো আমার কাছে পয়সা শেষ হয়ে গেছে। তাহলে কি আমি বললাম চুরি করতে। ও আমাকে খুব ভালোবাসে।এখন আমি ওকে কোনো মতে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে, ওকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এমন কাণ্ড ও করেছে যে এ কথা আমি আমার বাড়ির কাউকেই বলতে পারব না।’ খবরওয়ালা/টি.এ নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা
Read more
1738902415 যেসব অভিযোগ এনে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করলেন ট্রাম্প

যেসব অভিযোগ এনে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করলেন ট্রাম্প

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শপথ নিয়েই একশোর বেশি নির্বাহী আদেশ সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিবিসিরএকটি অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কারণ হিসাবে বিবিসি বলছে, ট্রাম্প মনে করছে […]
Read more
1 628 629 630 631

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।