জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ, রাতেই এনসিপির বিক্ষোভ মিছিল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই মাসের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই মাসে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নানা ঘটনা নিয়ে একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী চলছিল। […]
Read more

