রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের এক অজ্ঞাতনামা আরোহী (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাড়ায় মোটরসাইকেল চালক শিপন মিয়া (৩৫)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রূপায়ণ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিপন মিয়া খিলক্ষেতের বটতলা ভূমি অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালান। তাঁর বাসা রাজধানীর বাড্ডায়। […]
Read more

