ক্যাটাগরি বাংলাদেশ

Untitled design 28 1754333315 জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে থাকবে বিএনপির ৫ সদস্য

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে থাকবে বিএনপির ৫ সদস্য

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ […]
Read more
‘স্বাধীনতাযুদ্ধে পরাজিতরাই সংবিধান পুরোটা বাদ দিতে চায় 1754323128 ‘স্বাধীনতাযুদ্ধে পরাজিতরাই সংবিধান পুরোটা বাদ দিতে চায়’

‘স্বাধীনতাযুদ্ধে পরাজিতরাই সংবিধান পুরোটা বাদ দিতে চায়’

একাত্তরের সংবিধান সম্পূর্ণ বাতিল করার চিন্তাধারাকে ‘মুক্তিযুদ্ধবিরোধীদের মনোভাব’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ‘যাঁরা ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে পরাজিত হয়েছেন, তাঁরাই এখন সেই যুদ্ধের আলোকে গঠিত সংবিধান বাদ দিতে চান।’ সোমবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান: প্রত্যয় ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা […]
Read more
ভিডিও

চট্টগ্রামে স্ল্যাব উল্টে নালায় পড়ে গেলেন তরুণী, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের ব্যস্ত সিডিএ অ্যাভিনিউ দিয়ে হাঁটছিলেন এক তরুণী। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মুরাদপুর এলাকায় জামান হোটেলের সামনে নালার ওপর রাখা একটি কংক্রিটের স্ল্যাবে পা দিতেই তা উল্টে যায়। হঠাৎ ভারসাম্য হারিয়ে সোজা নালার ভেতরেই পড়ে যান তিনি। আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। তরুণী তখন আতঙ্কে ছিলেন, তবে হেঁটে পাশের বিপণিবিতানে […]
Read more
বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা 1754320812 বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শান্তি মিছিলের নামে সহিংসতা, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১৫৪ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক শান্তি মিছিল চলাকালে সহিংস […]
Read more
পরিবার রাজি না থাকায় সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না 1754320383 পরিবার রাজি না থাকায় সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

পরিবার রাজি না থাকায় সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান এম হারুন-অর-রশীদ বীর প্রতীকের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে গেস্টহাউস কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নম্বর কক্ষ থেকে সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে মরদেহটি বাইরে আনা হয়। পরে সিএমএইচের একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ সামরিক হাসপাতালে পাঠানো […]
Read more
মানববন্ধন

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে শিক্ষার্থী কর্তৃক হেনস্থার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা নান্দিনা চুনিয়াপটল বাজারে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ের দশম […]
Read more
সামান্তা শারমিন

উপদেষ্টারা কার সুপারিশে এসেছেন, উন্মুক্ত করা হোক : সামান্তা শারমিন

এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন, তারা কে, কার সুপারিশে এখানে এসেছেন—সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ দাবি জানান তিনি। গণ-অভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলেও অভিযোগ করেছেন সামান্তা শারমিন। […]
Read more
ছিলেন ৩ হাজার টাকা বেতনের ইমাম ‘সমন্বয়ক রানা‘ হয়ে বদলে যায় জীবন 1754318433 ছিলেন ৩ হাজার টাকা বেতনের ইমাম, ‘সমন্বয়ক রানা‘ হয়ে বদলে যায় জীবন

ছিলেন ৩ হাজার টাকা বেতনের ইমাম, ‘সমন্বয়ক রানা‘ হয়ে বদলে যায় জীবন

সংসার চলত খুব কষ্টে, প্রায়ই অভাব লেগে থাকত। এমন এক টানাটানির সংসারের সদস্য ছিলেন হামিদুর রহমান রানা। একসময় গ্রামের মসজিদে মাত্র তিন হাজার টাকা বেতনে ইমামতির চাকরি করতেন। যাতায়াতের জন্য ব্যবহার করতেন একটি সাধারণ বাইসাইকেল। হাতে থাকত স্বল্প দামের একটি মোবাইল ফোন। কিন্তু হঠাৎ করেই পাল্টে যেতে থাকে তাঁর জীবন। বাইসাইকেলের বদলে উঠে পড়েন দামি […]
Read more
সরকার

ব্যাংকে পদোন্নতির জন্য তদবির ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করবে সরকার

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতির জন্য তদবির বা সুপারিশকে ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করবে সরকার। এ সংক্রান্ত নতুন দুটি নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার (০৪ আগস্ট) এ নীতিমালাগুলো প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, পদোন্নতির প্রক্রিয়ায় কোনো প্রার্থী যদি তদবির বা সুপারিশ করেন, তা অসদাচরণ […]
Read more
এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে 1754316272 ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ‘১/১১’-এর মতো রাজনৈতিক পরিবর্তনের আভাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ তবে, আধা ঘণ্টা পর স্ট্যাটাস আপডেট করেন তিনি। লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।