ক্যাটাগরি ব্রেকিং নিউজ

guteres 1741865211 চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব

চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে শাহজালাল বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার  উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী—শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা […]
Read more
ispr 1741864235 সেনাবাহিনীর হেলিকপ্টারে সেই শিশুটির মরদেহ নেওয়া হবে মাগুরায়

সেনাবাহিনীর হেলিকপ্টারে সেই শিশুটির মরদেহ নেওয়া হবে মাগুরায়

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করা ৮ বছরের সেই শিশুটির মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি মাগুরায় নেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, রাজধানীর সিএমএইচ থেকে শিশুটির মরদেহ কিছুক্ষণের মধ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে হেলিকপ্টারে করে নেওয়া […]
Read more
Masum 4 1741863499 ‘বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’

‘বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’

‘ঢাকার বিষয়াদি নিয়ে ভারতের অযাচিত মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল‘ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এ ধরণের মন্তব্যের পুনরাবৃত্তিরোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রফিকুল ইসলাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে […]
Read more
gemcon 1741863293 জেমকন গ্রুপের ৬০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

জেমকন গ্রুপের ৬০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮ শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। যার মূল্য ধরা হয়েছে ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। আবেদনটি করেন […]
Read more
Masum 3 1741862945 রাজধানীতে সাতজন ডাকাতসহ গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৩৫

রাজধানীতে সাতজন ডাকাতসহ গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৩৫

জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টহল বাড়িয়েছে পুলিশ। এসময় গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন থানায় ৬৬৭টি টহলে সাতজন ডাকাতসহ ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা […]
Read more
Masum 2 1741861911 দুই উপদেষ্টার হস্তক্ষেপে মুক্তি পান ধানমন্ডিতে আটক সেই মহিউদ্দিন

দুই উপদেষ্টার হস্তক্ষেপে মুক্তি পান ধানমন্ডিতে আটক সেই মহিউদ্দিন

দুই উপদেষ্টার হস্তক্ষেপে ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে আটক শিক্ষার্থী মহিউদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (১২ মার্চ) মধ্যরাতে তাকে তার বাবা-মার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানা পুলিশ। এদিকে বিষয়টি নিয়ে বুধবার ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ […]
Read more
Masum 1 1741860586 রাবিতে পোশাক নিয়ে কটূক্তি ও হামলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবিতে পোশাক নিয়ে কটূক্তি ও হামলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি এবং এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছেন সহপাঠীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের ঐ বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। তা […]
Read more
yunus 1741853135 মাগুরার নির্যাতিত শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরার নির্যাতিত শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গত বৃহস্পতিবার […]
Read more
opu 1741852028 দুদকের মামলায় তারেক রহমানের সাবেক একান্ত সচিব অপু খালাস

দুদকের মামলায় তারেক রহমানের সাবেক একান্ত সচিব অপু খালাস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মিথ্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব, সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ আদালতের বিচারক রেজাউল হকের আদালত এই রায় দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ […]
Read more
pia 1741849671 সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেপ্তার

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহজেবিন শিরিন পিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই রুনি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা […]
Read more
1 … 556 557 558 559 560 … 625

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।