বুড়িগঙ্গায় মিলল তরুণ-তরুণীর লাশ, একজনের সঙ্গে বাঁধা ছিল আরেকজনের হাত
বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ মডেল থানার মাদারিপুর ঘাট এলাকা থেকে বরিশুড় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। জানা গেছে, মরদেহ দু’টি উদ্ধারের সময় একজনের হাতের সঙ্গে আরেকজনের হাত বাঁধা ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবরওয়ালা/এন
Read more

