ক্যাটাগরি সর্বশেষ

বঙ্গোপসাগরে ৫ দিন ভাসার পর বেঁচে ফিরলেন জেলে 1755695770 বঙ্গোপসাগরে ৫ দিন ভাসার পর বেঁচে ফিরলেন জেলে

বঙ্গোপসাগরে ৫ দিন ভাসার পর বেঁচে ফিরলেন জেলে

বঙ্গোপসাগরে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণে বেঁচে ফিরেছেন ২০ বছর বয়সী জেলে মোরশেদ। উত্তাল ঢেউ ও ঝড়ের মধ্যে টানা পাঁচ দিন ভাসার পর একদল জেলের হাতে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে মোরশেদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে পায়রা সমুদ্রবন্দরের ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় […]
Read more
আন্দোলন থেমেও ঘুরে দাঁড়াতে পারছে না এনবিআর 1755694528 আন্দোলন থেমেও ঘুরে দাঁড়াতে পারছে না এনবিআর

আন্দোলন থেমেও ঘুরে দাঁড়াতে পারছে না এনবিআর

গত জুলাই মাসে শুল্ক–কর আদায়ে প্রায় তিন হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। আন্দোলন শেষ হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারেনি। বুধবার (২০ আগস্ট) জুলাই মাসের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করে এনবিআর। সেখানে দেখা যায়, জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ২৭ হাজার ২৪৭ […]
Read more
একাদশে ভর্তির আবেদনই করেননি লক্ষাধিক শিক্ষার্থী 1755693177 একাদশে ভর্তির আবেদনই করেননি লক্ষাধিক শিক্ষার্থী

একাদশে ভর্তির আবেদনই করেননি লক্ষাধিক শিক্ষার্থী

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। অথচ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে এ বছর পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে কারিগরিতে উত্তীর্ণ এক লাখের মতো পরীক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে হিসাব করলে এক […]
Read more
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত শাকিব খান 1755693081 জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত : শাকিব খান

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত : শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে ফেসবুকে শোক জানিয়ে একটি পোস্ট দেন। এই পোস্ট ঘিরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অবশেষে প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত এ নায়ক। দেশের একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘দেখুন, এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে। […]
Read more
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে 1755691941 আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে!

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে!

ইসরায়েল নতুন করে আক্রমণ চালালে ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। বুধবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। নাসিরজাদেহ বলেন, ‘১২ দিনের যুদ্ধে আমরা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছি, সেগুলো কয়েক বছর আগে তৈরি। এখন আমাদের কাছে আরও উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র […]
Read more
নোবেলের আশায় বিভোর ট্রাম্প জনগণ বলছে ‘না 1755691830 নোবেলের আশায় বিভোর ট্রাম্পের জনপ্রিয়তা সংকটে

নোবেলের আশায় বিভোর ট্রাম্পের জনপ্রিয়তা সংকটে

নোবেল শান্তি পুরস্কারের স্বপ্নে বিভোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন ক্রমেই কমছে। ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ছয় মাসে ছয়টি যুদ্ধ শেষ করেছেন। তবে মার্কিন নাগরিকদের বড় অংশই তার কূটনৈতিক দক্ষতা নিয়ে সন্তুষ্ট নন। ইউগভের জরিপ অনুযায়ী, এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের বৈদেশিক নীতিতে নিট অনুমোদন হার ছিল মাত্র ২। এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমে এখন মাইনাস […]
Read more
টিকটকে পরিচয় নববধূকে নিয়ে পালানোর সময় যুবক আটক 1755691256 টিকটকে পরিচয়, নববধূকে নিয়ে পালানোর সময় যুবক আটক

টিকটকে পরিচয়, নববধূকে নিয়ে পালানোর সময় যুবক আটক

বরিশালের মুলাদীতে নববধূকে সঙ্গে নিয়ে পালানোর সময় রবিন সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টায় উপজেলার কায়েতমারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রবিন বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের জামাল সরদারের ছেলে। বর্তমানে তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন। গত ৩১ জুলাই টিকটকের মাধ্যমে চরকালেখান ইউনিয়নের কায়েতমারা […]
Read more
বাগছাসে ফের বিভক্তি তাহমিদের স্বতন্ত্র এজিএস প্রার্থিতা ঘোষণা 1755690316 বাগছাসে ফের বিভক্তি, তাহমিদের স্বতন্ত্র এজিএস প্রার্থিতা ঘোষণা

বাগছাসে ফের বিভক্তি, তাহমিদের স্বতন্ত্র এজিএস প্রার্থিতা ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতারা। বিগত কয়েকদিন থেকে অনেকে সংগঠনটি থেকে পদত্যাগ কিংবা অন্য প্যানেলে প্রার্থী হচ্ছেন। এবার সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী ডাকসু নির্বাচনে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হওয়ার ঘোষণা […]
Read more
৭ বছরের শিশু ধর্ষণ নেত্রকোনায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 1755690263 ৭ বছরের শিশু ধর্ষণ: নেত্রকোনায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

৭ বছরের শিশু ধর্ষণ: নেত্রকোনায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

সাত বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার নাম রহমত আলী। বুধবার (২০ আগস্ট) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও […]
Read more
চট্টগ্রাম ইপিজেডে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু 1755690201 চট্টগ্রাম ইপিজেডে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ইপিজেডে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় জায়েদা আক্তার (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ‘পাঠাও মোটরসাইকেলে চড়ে […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।