অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব সেনাবাহিনীর সমর্থনের ওপর নির্ভরশীল

অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব সেনাবাহিনীর সমর্থনের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোর চাপের মুখেই ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কী বুঝবে? তাই আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সব রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজ হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সবার মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।’

খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, তাঁর সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান সম্ভব হতো না। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা গ্রেনেড হামলার মামলা করা হয়েছিল। আদালত তাকে খালাস দিয়েছেন। “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে,” যোগ করেন তিনি।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী এবং সহকারী অধ্যাপক মিজানুর রহমানও আলোচনায় বক্তব্য রাখেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।