অবৈধভাবে ভৈরব নদের মাটি কাটার দায়ে জীবননগরে দুজনকে জরিমানা

fay 18 25 1 24 অবৈধভাবে ভৈরব নদের মাটি কাটার দায়ে জীবননগরে দুজনকে জরিমানাচুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদ থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে দুজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বোয়লমারী মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তিথি মিত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার পেয়ারাতলা এলাকায় ভৈরব নদের পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মনোহরপুর গ্রামের বাবলুর রহমানকে ৫০ হাজার টাকা ও জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট দুজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, দণ্ডিতরা অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের জরিমানা করা হয়। অবৈধ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, মনোহরপুর গ্রামের বাবলুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ভৈরব নদের পাড়ের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। কিন্তু কোনোভাবেই তাকে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত রাখা যাচ্ছে না। এর আগেও তিনি জরিমানা গুনেছেন। জরিমানা গুনলেও পরবর্তীতে আবারও তিনি অবৈধভাবে মাটি কাটা শুরু করেন। হয়তো এবারও তার ব্যতিক্রম হবে না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।