খবরওয়ালা অনলাইন ডেস্ক: কাতারে অবৈধভাবে অবস্থানকারী প্রবাসীদের জন্য বড় ধরনের সুযোগ দিয়েছে কাতার সরকার। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা কাতারের আবাসন আইন ভঙ্গ করে আইডি বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে রয়েছেন, তাদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ দেওয়া হয়েছে।
এই ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জেল-জরিমানা ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে এই ক্ষমা কার্যকর হয়েছে যা আগামী তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এই সুযোগ নিতে চান, তারা সরাসরি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন। এছাড়া, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সালওয়া রোড-এ অবস্থিত “সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে” গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
খবরওয়ালা/টি.এ



