আখেরি মোনাজাত দুপুর ১২টায়:শেষ হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব

খবরওয়ালা অনলাইন ডেস্ক:বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ (১৬ ফেব্রুয়ারি)। মোনাজাতে শরিক হতে দলে দলে আসছেন মুসল্লিরা।  নানা বাধা বিপত্তি ষড়যন্ত্র এবং উস্কানিমূলক প্রচারণার পরও এবারের সাদপন্থীদের বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানসহ রেকর্ড সংখ্যক মুসল্লীর সমাগম হয়েছে। এছাড়া বয়ানে কেনো ধরণের রাজনৈতিক কিংবা প্রতিহিংসামূলক বক্তব্য ছিলো না। সুন্দর,  সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা।

গতকাল পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান শুনেছেন লাখ লাখ মুসল্লিরা। আজ ফজরের পরের বয়ান করেছেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। এ সময় মাওলানা মুফতি আজিম উদ্দিন তার বয়ান তরজমা করেন।

পরবর্তীতে সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু করেছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করছেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।এ বয়ানের শেষে  দুপুর বারোটার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমার এই পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এদিকে তিনদিন ধরে ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত আছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হচ্ছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।