আজিমপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর আজিমপুরে নিজ বাসা থেকে মো. মোজাম্মেল হোসেন রনি (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে তারা আজিমপুরের নিউ পল্টন এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, মোজাম্মেল হোসেন আগে ব্যবসা করতেন, বর্তমানে কোনো কাজ করতেন না। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে নিজ কক্ষে সিলিংফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কাজীরগাঁও গ্রামে। তিনি আজিমপুরে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।