আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে ১৪ নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়ে আসছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে।
২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং প্রতি ১০ সেকেন্ডে দুইজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হন।
খবরওয়ালা/টিএসএন



