আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার  (১৫ মার্চ) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে একটু দূরের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। তাদের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, জেলেরা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার  ঢুকে পড়ে। এ কারণে তাদের ধরে নিয়ে যায়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।

এর আগে ফেরত আসা জেলেরা মার্চে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফেরত আসা জেলে আব্দুল আজিজ বলেন, মিয়ানমারের আরকান আর্মি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমাদের ধরে নিয়ে যায়। জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভালো সম্পর্ক গড়তে চায় মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী।

ফেরত আসা জেলে আব্দুল্লাহ বলেন, দশ পর নিজ দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সেদেশে মিয়ানমারে অর্ধশতাধিক জেল রয়েছে। মূলত নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদের বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধের আপনাদের ধরে নিয়ে গিয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরকান আর্মির হাতে আটক হাওয়া জেলেদের ফেরত আনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ সেন্টমার্টিনের ২৫ কিলোমিটার দক্ষিণে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানায় অতিক্রম কালে ৫৬ জন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি। পরবর্তীতে ৬টি ট্রলারে থাকা মাছ ও খাদ্য দ্রব্য নিয়ে ছেড়ে দিয়েছেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।