আড়াইহাজার ইপিজেডে কারখানা স্থাপন করবে নীলর্ন বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে (ইপিজেড) কারখানা স্থাপন করবে সুইডিশ কম্পানি নীলর্নের বাংলাদেশ ইউনিট নীলর্ন বাংলাদেশ লিমিটেড।

এ জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন নীলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

মঙ্গলবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এর আগে গতকাল সোমবার থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ ঢাকায় শুরু হয়েছে।

চার দিনব্যাপী সামিটের প্রথম দিন বিদেশি বিনিয়োগকারীদের বড় অংশ চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ভ্রমণ করেছেন।

 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।