আত্মঘাতী গোলেও জয় পেল না ম্যানইউ

মৌসুমের প্রথম ম্যাচেই শিরোপার অন্যতম দাবিদার আর্সেনালের বিপক্ষে লড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত লড়াই করলেও একটিমাত্র ভুলে হোঁচট খেতে হয় তাদের; হারতে হয় ১-০ গোলে।

আজ মৌসুমের দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজে নামলেও ভাগ্য ফিরল না রেড ডেভিলদের। টানা ৮ ম্যাচের জয়রথ থেমে গেল লন্ডনের মাঠে। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করেই ফিরতে হলো রুবেন আমোরিমের শিষ্যদের।

প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ম্যানইউর সামনে। পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ সেই শট কাজে লাগাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফুলহ্যামের রদ্রিগো মুনিজ আত্মঘাতী গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়। ৭৩ মিনিটে এমিলি স্মিথ রুয়ে গোল করে ম্যাচে সমতায় ফেরান ফুলহ্যামকে।

শেষ পর্যন্ত আর ব্যবধান গড়ে উঠেনি। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।