আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল দুই আসামি

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে এদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ। এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। রবিবার (১৫ জুন) দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তারা। পরে এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এসআর

 

2Q== আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল দুই আসামি
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।