আয়নাঘর নিয়ে তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আয়নাঘর নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কয়েকটি আয়নাঘর পরিদর্শন করেন। নিরপরাধ ব্যক্তিদের ধরে এনে আয়নাঘরে রাখা নর্যিা তন করোকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন এবং নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দেন।

এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ভারতে অবস্থান করা নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।

তসলিমা নাসরিন লিখেন, ‘অনেকে আয়নাঘর দেখে হাসছেন, বলছেন আয়নাঘর এমন হতেই পারে না, আয়নাঘরে শাওয়ার থাকবে কেন, হাই কমোড থাকবে কেন, ঘুলঘুলি থাকবে কেন। আমার কিন্তু সন্দেহ হয় না। আয়নাঘর যে ঠিক জেলখানার আদলে বানাতে হবে, তার কোনও কথা নেই। আয়নাঘরগুলোর কোনও নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। আয়নাঘর একটি ফাইভস্টার হোটেলের রুমও হতে পারে।’

আয়নাঘর নিয়ে তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট
 

আয়নাঘর পৃথিবীর নানা দেশেই আছে- উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে আমার। আয়নাঘরে সবসময় যে লাঠিসোঁটা বা চাবুক দিয়ে পেটানো হয়, তা নয়। ইলেকট্রিক শক দেওয়া হয়, তা-ও নয়, নাৎসিদের মতো গ্যাস চেম্বারে ঢোকানো হয়, তা নয় কিন্তু। আয়নাঘরে বাস করলে তুমি কী খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কী বলবে, কখন ঘুমোবে, কী পড়বে, কী ভাববে, কী দেখবে,  ইত্যাদি তুমি নও, নিয়ন্ত্রণ করবে অন্য লোক। মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে।’

সবশেষে তসলিমা নাসরিন লিখেন, ‘মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে। এ নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি তুমি আপস না করো।’

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।