আষাঢ়ের শুরুতে দেশজুড়ে বিভন্ন এলাকায় সোমবার (১৬জুন) থেকে ভারি বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ জুন থেকে বৃষ্টি বাড়বে। এবং তাপপ্রবাহ কমে আসবে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।’
এপ্রিল-মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
খবরওয়ালা/এফএস



