ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন চীনের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে চীন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা জানান।

সম্মেলনে তিনি বলেন, ‘ইউক্রেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে সহায়ক এমন সব প্রচেষ্টাকে চীন সমর্থন করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনাও।’

তিনি আরও বলেন, ‘চীন এই সংকটের রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।’

এর আগে বেইজিং ইউক্রেনে আক্রমণের সময় মস্কোর প্রধান মিত্র হিসেবে কাজ করেছে চীন। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়ার যুদ্ধ অস্ত্র হিসেবে চীন কিছু উপকরণ এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। 

এদিকে গত সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন। সেখানে ইউক্রেনকে বাদ দেওয়া হয়। যা রাশিয়ার পক্ষে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। 

তবে কিয়েভ কে বাদ দিয়ে করা এই আলোচনা ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির মধ্যে আরও এক ফাটল তৈরি করেছে। যার ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুধবার জেলেনস্কিকে ‘ডিকটেটর’ বলে আক্রমণ মন্তব্য করেন। যা কিয়েভের ইউরোপীয় মিত্রদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।