ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় সর্দারকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে বৈরাগীর চর মন্ডলপাড়া ঘাটের নিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেরেপ্তারকৃত হৃদয় দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর কাচারীপাড়া গ্রামের ইন্তাদুল হক সরদারের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে। জানাগেছে হৃদয়কে এই হত্যার মূল আসামী তরিকুল ইসলাম টুকু ও শ্যুটার গিট্টু সোহাগ ভাড়া করেন ও হৃদয়ের নৌকা হত্যাকারীরা ব্যাবহার করে পলায়ন করবে। মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় সরদারকে গ্রেপ্তার করেছে। দৌলতপুর থানার ওসি বলেন, ১৬৪ ধারার জবানবন্দির হৃদয় নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, সেন্টু চেয়ারম্যান হত্যার সঙ্গে জড়িত যে-ই হোক, কাউকে ছাড়া দেওয়া হবেনা, বাকি আসামিদের ধরতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।