ইফতারের জন্য বাইরে গেল ফিলিস্তিনি পরিবার, বাড়ি দখল করল ইহুদিরা

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের তেল রুমেইদায় একটি ফিলিস্তিনি পরিবার রমজানের ইফতার করার জন্য বাইরে গেলে ওই বাড়িট দখল করে নেয় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। স্থানীয় একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের সোমবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি পরিবারটি রমজানের ইফতার করার জন্য বাইরে গেলে ওই দখলদারির ঘটনা ঘটে। পরে ইহুদিরা সেখানে বসতি স্থাপন করেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইফতারের পর ফিলিস্তিনি পরিবারটি বাড়িতে ফিরে আসলে ইসরাইলি সেনারা তাদের বাড়ির কাছাকাছি যেতে বাধা দেয়। এমনকি পুলিশ তাদের অভিযোগ নিতেও অস্বীকার করে।

দখলদার বসতি স্থাপনকারীদের দাবি, তারা বাড়িটি কিনে নিয়েছেন। তবে ফিলিস্তিনি পরিবার তাদের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে অধিকৃত ভূখণ্ডের অধিকার সংগঠনটি জানিয়েছে, ‘সময় এসেছে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার। কিছু মেসিয়ানিক বসতি স্থাপনকারী যেন পুরো দেশের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির নিয়ন্ত্রক না হয়- সেদিকে খেয়াল দিতে হবে’।

ইসরাইলের প্রতি তাদের দাবি, ‘সরকার দায়িত্বশীল এবং তাদের অবশ্যই অবিলম্বে এই বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়া উচিত।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।