ইরানের পরমাণু কর্মসূচিতে পাকিস্তানের সমর্থন

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার (৩ আগস্ট) ইসলামাবাদে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন.

শ্হবাজ শরিফ বলেন, ‘শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির প্রশ্নে ইরানের পাশে রয়েছে পাকিস্তান।’ 

দুদিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে পৌঁছান ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এই সফরে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি বার্ষিক বাণিজ্য আট বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

এদিন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল ও ইরানের শিল্পমন্ত্রী মোহাম্মদ আতাবাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়। জাম কামাল বলেন, ‘ইরানের সঙ্গে ভৌগোলিক সান্নিধ্যকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে হবে।’ তিনি জানান, সীমান্ত এলাকার অবকাঠামো ও বাণিজ্য ব্যবস্থাপনা উন্নয়নেও একমত হয়েছে দুই দেশ।

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে। একই দিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে ইরানি সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানা সাদিক বৈঠক করেন পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খানের সঙ্গে।

বিশ্লেষকদের মতে, মাসুদ পেজেশকিয়ানের এই সফরের মধ্য দিয়ে রাজনৈতিক, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তান ও ইরানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
সূত্র: ডন ও সামা টিভি

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।