ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাতের পর সকাল ৮টায় শোভাযাত্রা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালিতে নেতৃত্ব দেবেন।
শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাতের পর শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রা টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেবেন।
খবরওয়ালা/এমবি



