একমাত্র ভোটটি এসেছে নারী হল থেকে, খোঁজ মিললে বিয়ে করতে চান ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জন্য লড়েছিলেন ৪৫ জন প্রার্থী। তাদের মধ্যে ১০ ভোটের কম পেয়েছেন ২২ জন প্রার্থী। অনেক প্রার্থী ১ ভোট, ২ ভোট, ৩ ভোট করেও পেয়েছেন।

এদের মধ্যে ১ ভোট পাওয়া ভিপি প্রার্থী রাকিবুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি।

নিজের ভোট নিজেকে দেননি বলে জানিয়েছেন তিনি। তার ভোটও দিয়েছেন অন্য এক ভিপি প্রার্থী।

রাকিবুলের এক ভোট এসেছে বেগম রোকেয়া হল থেকে। সেই ভোট কে দিয়েছেন, তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে উল্লেখ করেছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি।

ভিপি প্রার্থী হিসেবে শুধু রাকিবুল হাসান নয়, ১টি করে ভোট পেয়েছেন আরও দুজন প্রার্থী। তারা হলেন, মো. সুজন হোসেন ও রাসেল হক। এ ছাড়া মাত্র ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।

রাকিবুল দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একদিন ডাকসুতে নির্বাচন করবেন। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে।

ভিপি পদে প্রার্থী হওয়ার কারণ, সবার কাছে পরিচিতি পাওয়া। আর নিজের ভোটটি যাতে বিফলে না যায়, সে জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।