এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ফের শুরু

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রাতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া আবারও শুরু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

এর আগে বুধবার (৩ জুলাই) রাত ৮টা থেকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত করা হয়। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আবেদন স্থগিত হয়েছিল বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা যায়, সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২২ জুন থেকে শুরু হওয়া এ আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।