এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাসের জিও জারি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ফেব্রুয়ারির বেতন ও ঈদুল ফিতরের বোনাসের টাকা পেতে পারেন তারা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে আইবাস থেকে তথ্য পাঠানো অন্যতম। আইবাসের তথ্য পাঠানোর ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে। আমরা সেটি সমাধান করে দ্রুত বেতন-বোনাস ছাড়ের চেষ্টা করছি।

আজ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পাবেন বলেও জানান খন্দকার আজিজুর রহমান।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।