এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

খবরওয়ালা মফস্বল ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে ২০২৬ সালের এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সংশোধিত শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুয়ায়ী, আগামী ২৪ জুন থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা ১ সেপ্টেম্বর  শুরু হবে। আর ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনি পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর শুরুর ঘোষণা দেয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিমা আক্তার  গণমাধ্যমকে বলেন বলেন, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি জানান, সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে, সেই অনুযায়ী ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রাক-নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা ছিল।

নতুন সূচি অনুযায়ী, ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর ফল প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর।

অন্যদিকে পুরানো সূচি অনুযায়ী ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী, এ পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, আর ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।