কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: জাতির উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট

চলমান উত্তেজনা ও সংকটময় পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে এক আশাবাদী বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইরান সরকার দেশের মানুষের পাশে আছে এবং সংকট মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে। খবর বিবিসি।

তিনি বলেন, ‘সব মন্ত্রণালয় ও সরকারি এজেন্সিকে সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। এই সময়ে আপনাদের ধৈর্য ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘ঈশ্বরের কৃপায়, জনগণের সহানুভূতি ও সংহতির মাধ্যমে আমরা এই কঠিন দিনগুলো অতিক্রম করব।’

এই বার্তাটি এসেছে এমন এক সময়ে, যখন ইরান একদিকে ইসরায়েলের পাল্টা হামলার মুখে এবং অন্যদিকে আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্টের এই বক্তব্য জাতীয় ঐক্য ও মনোবল বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।