কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পিনাক রঞ্জন সরকার ময়মনসিংহ জেলা সদরের টি এন রায় রোডের রঞ্জন সরকারের সন্তান। তিনি ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাতে কলাবাগানে হাতিরপুলরে ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নাম্বার বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকতো। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।