কাল চারদিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

লন্ডনের উদ্দেশে আগামীকাল সোমবার (৯ জুন) ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১০ থেকে ১৩ জুন পর্যন্ত ৪ দিনের এই সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, ‘যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত ব্রিটিশ সরকার এ ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবে না বলেই মনে করি। ইউনূস সাহেবের সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে।’

তিনি আরও বলেন, যুক্তরাজ্য সব সময়ই গণতন্ত্রে বিশ্বাসী। তারা অবশ্যই চাইবে বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। রাশেদ চৌধুরী বলছেন, ‘যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে যে, নির্বাচিত সরকার ছাড়া কোনো সমাধান হতে পারে না। এটা খুব একটা টেমপোরারি। আমি খুব একটা আশাবাদী নয় যে, তারা নিশ্চয়তা দিতে পারবে। তারা বরং চায় নির্বাচিত সরকার, যেখানে পার্লামেন্ট হবে, যেখানে ডিবেট হবে।’

তবে সফরে অধ্যাপক ইউনূসের জন্য একটি গৌরবজনক অর্জনও থাকছে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। সাবেক কূটনীতিকদের মতে, এ সম্মাননা বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টার জন্য একটি মর্যাদাপূর্ণ অর্জন।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।