কুকুরের তাড়া খেয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় কুকুরের তাড়া খেয়ে সোহাগী (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকায়।

সোহাগীর ফুফু সাবিনা আক্তার জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় রাস্তায় থাকা একটি কুকুর তাকে তাড়া করে। সে ভয় পেয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাদা মাটিতে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন জানিয়েছেন, খবর পেয়ে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।