কুবি লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের নেতৃত্বে অন্তর-তামিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের সংগঠন “লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মানছুর আলম অন্তর এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মিরাজুর রহমান তামিম। সাংগঠনিক সম্পাদক- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. জামাল হোসেন রাজু।

শনিবার (৮ মার্চ) লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের বিগত (২০২৪-২৫) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি মানছুর আলম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আঞ্চলিক সংগঠনের মানুষগুলোকে খুব কাছে পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এটি আসলেই বড় পাওয়া। এখন আমাদের দায়িত্ব এসেছে তাদেরকে নিয়ে সবকিছুকে সুন্দর করার, নতুন উদ্যমে পথ চলার। সিনিয়রদের পরামর্শে ও সবার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের সমৃদ্ধির জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।’

সংগঠনের নব নিযুক্ত সাধারণ সম্পাদক তামিম বলেন,  ‘সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের প্রাণের এই সংগঠন কে আরও  সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি।’

নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-  নাইমুর রহমান রিজভী, মাহমুদুল হাসান অনিক, মুনতাসীর বিল্লাহ, মো. আল আমিন,  মো. ইয়াছিন, সাকিউল ইসলাম, ফাহমিদা তাসনিম তিন্নি ,ইসমাইল হোসেন,ফয়সাল বিন সাইদ,মেহরাজ হোসেন নাহিদ প্রমুখ।

যুগ্ম-সাধারণ সম্পাদক – জুবায়ের মাহমুদ সাকিব,আল ফাতাহ ইসলাম মাহিয়া, মেহরাজ হোসাইন, সোনিয়া আক্তার,বুশরা জাহান, মো. হান্নান, মাহবুব আলম সাকিব,আহম্মেদ ফরহাদ,শামীম হোসেন,নিলুফা ইসলাম, রাকিব হোসাইন,জান্নাতুল ফেরদৌস,মাহিদুল হাসান তানভীর, মহিউদ্দীন, ওয়াসিব হায়দার চৌধুরী ,

সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- অর্থ সম্পাদক :আরেফিন মেহেদী, উপ-অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান,প্রচার সম্পাদক: আব্দুল আজিজ সজিব, উপ-প্রচার সম্পাদকঃ সাকিব হোসেন, দপ্তর সম্পাদকঃ মোঃ আব্দুল গফফার ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক: আব্দুল কাদের পিয়াস, গণযোগাযোগ বিষয়ক সম্পাদকঃ ফাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক: আহমাদ আব্দুল তারেক, উপক্রীড়া সম্পাদকঃ জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক:জান্নাতুন নাঈম, উপ আইন বিষয়ক সম্পাদক:ইসরাত জাহান তৃষা।

সাংস্কৃতিক সম্পাদক:আমেনা আক্তার, উপ সাংস্কৃতিক সম্পাদক: এশা আক্তার অনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:মেহেদি হাসান, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: কাউসার হোসেন মিনহাজ, ছাত্রী বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক: সানজানা উদ্দীন সিনথিয়া , আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মাহমুদা আক্তার মুনিয়া , উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক:ইশিরাক আমিন জিসান,
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: সুমাইয়া জেরিন জেসকা,  উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: তাসপিক জাহিন রাফি, সাহিত্য বিষয়ক সম্পাদক: জিহাদ রহমান, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক:রিফাত জাহান রিপি।

কার্যকরী সদস্য:আরমান হোসেন, শিহাব হোসেন মাহি, মুন্তাকিম উন নুর লামিম, জায়েদুল ইসলাম বিপ্লব, অপর্ণা দেব নাথ, দেওয়ান ইফরান আহমেদ,মো. হাসিবুর রহমান নিলয়, সাবিহা আফরোজ, নুসরাত জাহান।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।
 

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।