কুমারখালীতে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আহত ২

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়নে জমি জোর পূর্বক দখল সংক্রান্ত  বিরোধের জেরে,  সংঘর্ষে দুই জন আহত হাওয়ায় খবর পাওয়া গেছে। আহতদের রক্তাক্ত জখম অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।   আহতরা হলেন, আনারুল ইসলাম (৫৭) রমেজা খাতুন (৫২) ।এই বিষয়ে আহতদের স্ত্রী রমেছা খাতুন কুমারখালী থানার একটি এজাহার দায়ের করেন বলে জানা গেছে।এজাহার থেকে জানা যায়, রামকৃষ্ণপুর গ্রামের মৃত আবু সুফিয়ান এর ছেলে, মোঃ হানিফ সেখ (৩০) মোঃ মানিক সেখ (৪৫) মোঃ রতন শেখ (৪০)   সহ আরো অনেকেই। পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আনারুল ইসলাম এর বাড়ির জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে তাদের পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে। আহতের স্ত্রী রমেজা খাতুন বলেন , বৃহস্পতিবার দুপুরে শফিকুল , হানিফ সহ আরো ৪ থেকে ৫ জন আমাদের বাড়িতে এসে আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এটা পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে।এই বিষয়ে কুমারখালী থানার একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে। আমরা এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে  যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুমারখালী থানা সূত্রে জানা যায়, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।