কুমিল্লায় নেশার টাকা না পেয়ে মাকে কোপানোর অভিযোগে গ্রেপ্তার ছেলে

কুমিল্লার দেবিদ্বারে নেশার টাকা না দেওয়ায় মাকে কোপা‌নোর অভিযোগে ছেলে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দুপু‌রে তা‌কে কারাগারে পাঠা‌নো হয়।

গ্রেপ্তার ইমন (২৫) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে মায়ের কাছে নেশার জন্য দুই হাজার টাকা চায় ইমন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হ‌য়ে বঁটি দা দিয়ে মায়ের মাথায় কুপিয়ে তা‌কে জখম করে।

স্থানীয়রা তা‌কে নিবৃত কর‌তে না পে‌রে ৯৯৯-এ ফোন করলে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তাকে আটক করে। তবে ইমনকে আটকের সময় তার লাঠির আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হন।

পরে আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় খোরশেদা বেগম বাদী হয়ে ছে‌লে ইম‌নের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নেশার টাকার জন‌্য ছে‌লে মা‌কে কু‌পি‌য়ে‌ছে জান‌তে পে‌রে আমরা ঘটনাস্থল থে‌কে ইমনকে আটক ক‌রি। তার মায়ের অভিযোগের ভিত্তিতে কোর্ট হাজতে চালান করেছি।

খবরওয়ারা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।