কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেলো নারীর

কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহণের একটি বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে ।

ওসি বলেন, বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।