নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরতলীর জগতি ষ্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে জগতি স্টেশনের কাছাকাছি চেচুয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার আনুমানিক বয়স (৬৫) বছর। পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) থানার এসআই কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি আন্তঃনগর ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলাম ট্রাস্টির মাধ্যমে অজ্ঞাত হিসেবে নিহতের মরদেহ দাফন করা হবে।’
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।