কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে একটি সিঙ্গেল সুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকার পরিত্যক্ত একটি টংঘরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসপি’র নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিজিবি’র বিশেষ টহল দল মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজ হতে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টংঘরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১টি সিঙ্গেল সুটার পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।