কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ  একজন আটক

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ ইজাজ উদ্দিন (৫৫) কে আটক করা হয়েছে। সে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারপাড়া এলাকার মৃত আমজাদ প্রামানিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৬ নভেম্বর) কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) আব্দুল খালেকের দিক নির্দেশনায় ভেড়ামারা থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে দুই লাখ ৮৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ ইজাজ উদ্দিনকে আটক করে। আটক ইজাজ উদ্দিনের বিরুদ্ধে শুক্রবার (১৫ নভেম্বর) ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫এ(বি) ধারায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভেড়ামারা থানার মামলা নং-১২।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।