কুষ্টিয়ায় ৫ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন সিহাব উদ্দিন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা শহরের জগতি এলাকার ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সিহাব উদ্দিন। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে শীতবস্ত্র স্বরূপ কম্বল তুলে দেন তিনি। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি ও এসবি সুপার ডিলাক্সের সত্বাধিকারী সিহাব উদ্দিন বলেন, ‘ফরজ ইবাদতের পরেই মানবসেবা পবিত্র ধর্ম ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তা’আলা মানবজাতিকে সম্মানিত করেছেন।

মানুষকে তার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক মর্যাদাসম্পন্ন সৃষ্টি বলে স্বীকৃতি দিয়েছেন। সিহাব উদ্দিন আরো বলেন, তীব্র শীতে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও অসহায় ও হতদরিদ্র মানুষেরা খুব কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামান্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, ফেরদৌস ইসলাম, হায়দার আলী ও বাদশা মিয়া। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।