খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 13শে মাঘ ১৪৩০ | ২৬ই জানুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জানুয়ারি দিনব্যাপী সমিতির প্রাঙ্গণে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম, সচিব আব্দুর রহিম, কোষাধক্ষ্য আমিনুল হক, এলাকা পরিচালক ওলিউল্লাহ, আতিকুজ্জামান বিশ্বাস, রেজওয়ান আলী খান, সাজ্জাদ হোসেন রাকিব, আলী রেজা খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, পূজা পাল, তহমিনা ফেরদৌস, কাজী জীবন নাহার, সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন প্রমুখ। বার্ষিক সাধারণ সভা শেষে আগামী এক বছরের জন্য কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক প্রকৌশলী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক কামরুল আহসান মল্লিক, বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার জসীম উদ্দীন। নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে আতিকুজ্জামান বিশ্বাস, সহ-সভাপতি তানজিলুর রহমান, সচিব আব্দুর রহিম ও কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন আমিনুল হক। সাধারণ সভায় বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার, সহকারী জেনারেল ম্যানেজারসহ সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।