খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 7শে চৈত্র ১৪৩০ | ২০ই মার্চ ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
নিজ সংবাদ ॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে আশা করা হয়েছে মিডিয়ার মাধ্যমে পুলিশ সঙ্গে জনগণের সম্পর্কের আরও উন্নতি হবে। কুষ্টিয়া পিবিআই কার্যালয়ে গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় ”প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং’ শিরোনামে ওয়ার্কশপ শুরু হয়। কীভাবে প্রেস রিলিজ ও ভিডিও তৈরি করলে মিডিয়ার জন্য উপযোগী হবে তা তুলে ধরেন । ওয়ার্কশপে অংশ নেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পিবিআইয়ের চারজন ইন্সপেক্টরসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা। ওয়ার্কশপে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, মামলার তদন্তে পুলিশের সাফল্যগাথা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে অপরাধপ্রবণতা করে আসবে। এর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে পিবিআইয়ের সম্পর্কের উন্নতি হবে বলেও আশা করেন তিনি।
খবরওয়ালা সম্পর্কে: