কুষ্টিয়া পৌর কর্মচারীদের সাথে সংহতি প্রকাশকরলেন এ্যাড অপু 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার দৈনিক লেবারদের বেতন বৃদ্ধির ও মাস্টারুল করার দাবিতে আন্দোলন করেছে দৈনিক হাজিরা লেবার। গত রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কুষ্টিয়া পৌরসভার দৈনিক হাজিরা শ্রমিকরা। এসময় আন্দোলনকারীরা সকল কর্মীদের সর্বনিম্ন মাসিক বেতন ১৫ হাজার, সকল কর্মচারীদের মাস্টারুল করা, সাপ্তাহিক একদিন ছুটি, এডভান্স বাতিল করে বেতন বোনাস নিশ্চিতের দাবি জানান। আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (কুষ্টিয়া পৌরসভার মেয়রের দায়িত্বপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতারের সাথে শ্রমিকদের দাবির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।