খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 29শে মাঘ ১৪৩০ | ১১ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
ক্রীড়া ডেস্ক ॥ ইংল্যান্ডের কাছে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে হারের পর বিশাখাপত্তমে ঘুরে দাঁড়িয়েছে ভারত। হাই-ভোল্টেজ সিরিজটির প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। বাকি তিন ম্যাচে খেলবেন কি না জোর জল্পনা ছিল সেটি নিয়েই। আজ বাকি তিন টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণার পর সেই জল্পনা সত্য প্রমাণিত হলো।

সিরিজটিতে খেলছেন না কোহলি। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথমবার চোট বা অসুস্থতা ছাড়াই হোম সিরিজ থেকে সরে দাঁড়ালেন তিনি। একইসঙ্গে পিঠ ও কুঁচকির চোটের জন্য ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ারও। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। এ ছাড়া লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। তাদেরও দলে ফেরানো হয়েছে। যদিও চোট সারলে তবেই খেলতে দেখা যাবে রাহুল এবং জাদেজাকে। বিসিসিআইয়ের তরফে এমনটাই জানানো হয়েছে।
আরও দেখুন: