ক্যাটরিনা-ভিকি দম্পতির ঘরে আসছে নতুন অতিথি

অবশেষে গুঞ্জন সত্যি হলো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এই প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, আর বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি।

ক্যাপশনে তারা লেখেন, আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বাবা-মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি। এরপর বিষয়টি নিয়ে গুঞ্জন আরও প্রকট হয়। গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন, তাঁদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। অক্টোবর মাসেই সন্তানের জন্ম হতে পারে বলে জানা গেছে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বাওয়ারায় বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে সামাজিকমাধ্যমে তাদের রোমান্টিক মুহূর্তগুলো বারবার ভাইরাল হয়েছে।

এদিকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।