ক্যালেন্ডার থেকে স্মরণীয় দিন-মাস সরিয়ে দিয়েছে গুগল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গুগল ক্যালেন্ডারে থাকা গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন ও মাস সরিয়ে নিয়েছে গুগল। ব্ল্যাক হিস্ট্রি মান্থ, প্রাইড মান্থসহ পৃথিবীতে ঘটে যাওয়া প্রান্তিক মানুষদের লড়াইয়ের ইতিহাস উদ্‌যাপনের একাধিক দিন এবং মাস সরালো গুগল ক্যালেন্ডার। একই সঙ্গে বাদ পরেছে উইমেনস হিস্ট্রি মান্থ, হলোকস্ট রিমেম্ব্রান্স ডে, ন্যাশনাল সিস্পানিক হেরিটেজ মান্থ, ইন্ডিজেনস পিপল মান্থেরও। তবে এতদিন এই ক্যালেন্ডার ডিফল্টরূপে উল্লিখিত থাকতো।

টেক সংস্থার মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেস এজেন্সিকে (এপি) জানিয়েছে, ২০২৪-এর মাঝামাঝিতেই এই পরিবর্তন করা হয়েছে। যদিও এই পরিবর্তনের পরে নতুন ক্যালেন্ডারে কী কী স্মরণীয় দিন অথবা মাসের উল্লেখ থাকবে তার কোনো নির্দেশিকা গুগলের পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি।

মার্কিন সংবাদসংস্থা এপিকে পাঠানো একটি বিবৃতিতে গুগল জানিয়েছে, বিশ্বব্যাপী অসংখ্য স্মরণীয় দিন ধারাবাহিকভাবে সংরক্ষণ করা কঠিন। সে কারণেই ২০২৪-এর মধ্যভাগ থেকে আমরা টাইমঅ্যান্ডডেড ডটকম মেনে সরকারি ছুটির দিন এবং জাতীয় দিবস উল্লেখ করছি। একই সঙ্গে আমাদের উপভোক্তারা নিজেরা নিজেদের পছন্দ মতো দিন ক্যালেন্ডারে যোগ করতে পারবেন।

এই পরিবর্তন এতদিন কেন সামনে আসেনি তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এমন সময় বিষয়টি নজরে আসে যখন টেক সংস্থাগুলো দৃশ্যত তাদের বৈষম্যবিরোধী (বিভিন্নতা, ন্যায্যতা, অন্তর্ভুক্তকরণ নীতি যা ডিইআই পদক্ষেপের আওতায় পড়ে) নীতিগুলো থেকে সরে আসছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনই একটি নির্দেশিকায় ‘অবৈধ ডিইআই পদক্ষেপগুলো’ যুক্তরাষ্ট্রের সরকারি পরিকাঠামো থেকে বাতিল করার নির্দেশ দেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।