খুলনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

খুলনায় স্ত্রী চাঁদনীকে হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাসুদ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি বিশেষ দল মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাসুদ মোল্লা খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকার মুন্নাফ মোল্লার ছেলে।

মাসুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২৬ আগস্ট রাতে স্ত্রী চাঁদনীকে নৃশংসভাবে মারধর করে হত্যা করে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে মাসুদকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, দেশে সংঘটিত বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের ধরতে সংস্থাটি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁদনী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।