খোকসায় কোমল পানীয় ভেবে বিষপান, দুই শিশু অসুস্থ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার খোকসায় কোমল পানীয় ভেবে আগাছা নাশক পান করে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশার শিউর গ্রামে। অসুস্থ সাকা দিনু মিয়া ও হোসাইন জহুরুল মিয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকালে শিশু হোসাইনের (৪) বাবা জহুরুল জমির আগাছা পরিস্কার করতে এক বোতল তরল আগাছা নাশক কিনে এনে বারান্দার এক কোনে রেখে দেন। কোমল পানীয় ভেবে সেই বোতল খুলে পান করে হোসাইন ও প্রতিবেশী আরেক শিশু সাকা (৪)। স্বজনরা টের পেয়ে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবির হোসেন সোহাগ জানান, দুই শিশু এখন শঙ্কামুক্ত। তবে তাদের কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।